শাফায়েত নূরুল:
কিশোরগঞ্জের বাজিতপুরে গতকাল রোববার দুপুরে রুকনুজ্জামান উরফে রোকন (৩৮) নামে এক ওয়ারেন্ট ভূক্ত আসামিকে পাইপগান অস্ত্র সহ গ্রেপ্তার করেছে বাজিতপুর থানার পুলিশ। গ্রেপ্তারকৃত রোকন বাজিতপুর উপজেলা মাছিমপুর এলাকার শামসুদ্দীনের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রোববার দুপুরে বাজিতপুর উপজেলার দক্ষিন সরারচর আক্তার ভ্যারাইটিস ষ্টোর এর সামনের পাকা রাস্তার মোড় থেকে বাজিতপুর থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে রোকনকে পাইপগান সহ গ্রেফতার করতে সক্ষম হয়। পাইপগান (মোট দৈর্ঘ্য ১৪.৫ ইঞ্চি) ও ০২টি রাবার কার্তুজ উদ্ধার করে জব্দ করা হয়। এ ঘটনায় বাজিতপুর থানার মামলা নং ০৮, ধারা- ১৮৭৮ সনের অস্ত্র আইনের মামলা রুজু করে আসামি কে কিশোরগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়। এই ব্যাপারে বাজিতপুর থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম ঘটনা সত্যতা স্বীকার করেন।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com