মোঃ মোফাসসেল সরকার, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি,
কিশোরগঞ্জের কটিয়াদীতে "জনগণের সুষম পুষ্টি নিশ্চিত করে একটি মেধাবী জাতি গঠনের মাধ্যমে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই এখন আমাদের লক্ষ " প্রতিপাদ্যকে কেন্দ্র করে কটিয়াদী উপজেলা প্রাণিসম্পদ বিভাগ প্রাণীসম্পদ প্রদর্শনী -২০২৩ আয়োজন করেন।
২৫ই ফেব্রুয়ারি, শনিবার সকাল ১০টায় কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার খানজাদা শাহরিয়ার বিন মান্নানের সভাপতিত্বে ও উপজেলা প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা নবীন হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন কিশোরগঞ্জ -২ আসনের সাংসদ নুর মোহাম্মদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মুহাম্মদ কামরুল ইসলাম।
এসময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোটাতাজা গরু,ছাগল, হাস-মুরগী,মহিষ-কবুতর ও উন্নতমানের প্রযুতি প্রদর্শনীতে প্রদর্শন করা হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মুশতাকুর রহমান, পৌর মেয়র শওকত উসমান,উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ রেজাউল করিম শিকদার,উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান রোকসানা আক্তার ও কটিয়াদী পৌর আওয়ামীলীগের সিনিঃ সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক প্রমুখ।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com