কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি,কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ১নং বনগ্রাম ইউনিয়নের ঘিলাকান্দি গ্রামে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে পুকুর থেকে বালু উত্তোলন করা হচ্ছে।
সরেজমিনে গিয়ে জানা যায়,পুকুরের মালিক ঘিলাকান্দি গ্রামের প্রভাবশালী মোঃ রবি মিয়া তার পুকুর থেকে বালু উত্তোলন করে প্রতি হাজার বালু ৪ হাজার টাকা করে বিক্রি করছে বলে জানা যায়।প্রভাবশালী রবি মিয়ার ভয়ে মুখ খুলতে নারাজ এলাকাবাসী।
এ বিষয়ে মোঃ রবি মিয়ার সাক্ষাৎকার নিতে চাইলে তিনি সাংবাদিকদের এড়িয়ে যান এবং নিকট আত্মীয় প্রফেসর মাশুক সাংবাদিকদের হুমকি প্রদান করেন।
এ বিষয়ে কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি), তামারা তাসবিহা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে উল্লেখ করেন।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com