শাফায়েত নূরুল: কিশোরগঞ্জের নিকলীতে শিপন আক্তার (৪৭) নামে ৬ সন্তানের জননী রহস্যজনক মৃত্যুর লাশ উদ্ধার করেছে নিকলী থানার পুলিশ।নিহত শিপন আক্তার উপজেলা সদর ইউনিয়নের মোহরকোনা গ্রামের মোঃ জসিম উদ্দিনের স্ত্রী। জানা যায়, শিপন আক্তার (৪৭) বুধবার সকাল আনুমানিক ১১টায় নিজ বাড়িতে একটি পরিত্যাক্ত ঘরের ধর্নার সাথে গলায় দড়ি দিয়ে ফাঁসিতে আত্মহত্যা করেছে বলে এলাকাবাসীর সূত্রে জানা যায়। নিহতের স্বামী মোঃ জসিম উদ্দিনের সাথে কথা হলে, তিনি বলেন,আমি একজন দিন মুজুর আমার স্ত্রী দীর্ঘদিন যাবত মানুসিক রোগে ভুগছিল, আমার সাধ্যেমত তার চিকিৎসা করিয়েছি। প্রায় সময় একাকি হলেই বাড়ি থেকে চলে যেতো। আজ আমি কাজে যাওয়ার পর এ ঘটনা ঘটেছে। এই বিষয়ে নিকলী থানার ওসি মোহাম্মদ মনসুর আলী আরিফ ঘটনা সত্যতা নিশ্চিত করেন।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com