নান্দাইলে প্রতারনার অভিযোগে এক নারী গ্রেফতার
আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহঃ- ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের সিংদই খলাপাড়া গ্রামের মজলু মিয়ার স্ত্রী হেপি আক্তার লাভলী (৩৮) কে প্রতারণা করে ২৮০ জন নারীর নিকট থেকে ১ লাখ ৯৬ হাজার টাকা আত্মসাত করার অভিযোগে নান্দাইল মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ১৫ ধারা ৪০৬/৪২০। মামলার এজাহার সূত্রে জানাগেছে, কিসমত আমোদাবাদ গ্রামের আবুল হোসেনের স্ত্রী দিলোয়ারা বেগম গত ৭ই ফেব্রুয়ারি বাদী হয়ে নান্দাইল মডেল থানায় ঐ নারীর বিরুদ্ধে ২৮০ জন মহিলার নিকট থেকে বিভিন্ন মালামাল প্রদানের কথা বলে প্রতিজনের নিকট থেকে ৭ শত টাকা করে ১ লাখ ৯৬ হাজার টাকা উত্তোলন করে। দীর্ঘ ৫ মাস পূর্বে টাকা গ্রহন করলেও কোন মালামাল সরবরাহ করতে না পারায় ভূক্তভোগীদের পক্ষে থেকে দিলোয়ারা মামলা দায়ের করেন। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান আকন্দ জানান, মহিলার অভিযোগের প্রেক্ষিতে মামলা দায়ের করা হয়েছে এবং জনতার হাতে আটক উক্ত নারীকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক মো. বাবলুর রহমান খানকে মামলার তদন্তকারী অফিসার হিসাবে দায়িত্ব প্রদান করা হয়েছে। মামলাটি নিরপেক্ষভাবে তদন্ত করা হবে বলে তিনি জানান।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com