কিশোরগঞ্জ পাকুন্দিয়া থানা পুলিশ কর্তৃক অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক।
মোঃ সোহেল মিয়া
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার এসআই(নিঃ) মোঃ মোশারফ হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় মঙ্গলবার (২৪ জানুয়ারি) ১৫.৪৫ ঘটিকায় পাকুন্দিয়া থানাধীন পাটুয়াভাঙ্গা ইউনিয়ন মাইজহাটি সাকীনে পুলেরঘাট এলাকায় কিশোরগঞ্জ টু ভৈরবগামী মহাসড়কের পুলেরঘাট এলাকায় অভিযান পরিচালনা করে আসামি ১। নুরুজ্জামান (৩৫),পিতা-আঃ সুরুজ আলী, ২। তানিয়া বেগম (৩০) স্বামী -নুরুজ্জামান, উভয় সাং-কামালপুর, থানা -পূর্বধলা, জেলা- নেত্রকোনা, বর্তমানে সাং-ইসলামবাগ,থানা- কোতোয়ালী,জেলা-ময়মনসিংহ দের আটক করে এবং আসামিদের হেফাজত হতে ৮ কেজি গাঁজা নামক মাদকদ্রব্য উদ্ধার করে ১৬.১০ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়। এ ঘটনায় পাকুন্দিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com