নিকলী সিংপুর মেলাতে অসামাজিক যাত্রার রমরমা নাচসহ জুয়ার আসর।
নিকলী প্রতিনিধি:
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় সিংপুর হাওর মেলাতে অসামাজিক কার্যকলাপের যাত্রার রমরমা নাচসহ জুয়ার আসর বসিয়েছে বলে এলাকায় অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে সরেজমিনে ঘুরে দেখা যায়,
কিশোরগঞ্জের হাওর অঞ্চলের উৎসব মুখরিত ভাবে নিকলী উপজেলা সিংপুর ইউনিয়নের তিন ব্যাপী মেলাটি অনুষ্ঠিত হয়ে আসছে। এই সুন্দোর্য্যকে নষ্ট করার জন্য একটি প্রভাবশালী মহলের চক্র মেলাতে অসামাজিক কার্যকলাপ যাত্রার নাচ রমরমা জুয়ার আসর বসিয়েছে বলে অভিযোগ উঠেছে। এই বিষয়ে সিংপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী কাছে জানতে চাইলে তিনি বলেন আমি কিছু জানিনা, মেলার ইজারাদারের সাথে কথা বলেন । ইজারাদার সাথে কথা বলতে গেলে তিনি জানান, এই বিষয় চেয়ারম্যান জানে আমি জানি না বলে উল্লেখ করেন। নিকলী থানার ওসি মোহাম্মদ মনসুর আলী আরিফ জানান, আমি শুনেছি আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে উল্লেখ করেন।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com