নিপ্পন পেইন্টের ময়মনসিংহ ডিপো উদ্বোধন
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ
ময়মনসিংহে ব্যবসা প্রসারের জন্য
বিশ্বের শীর্ষ স্থানীয় পেইন্ট ব্রান্ড নিপ্পন পেইন্টের ময়মনসিংহ ডিপোর উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে নগরীর মাসকান্দায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ফিতা ও কেক কেটে আনুষ্ঠানিকভাবে ডিপোর উদ্বোধন করেছেন নিপ্পন পেইন্টের গ্রুপ জি.এম চেন লি সিয়ং। নিপ্পন পেইন্ট বাংলাদেশের ইভেন্ট এমসি এন্ড মার্কেটিং এক্সিকিউটিভ আনিকা আহসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেলস এন্ড মার্কেটিং বিভাগের এ.জি.এম রাজেশ সরকার, হেড অব প্ল্যান্ট অপারেশন অরুন মিত্র, হেড অব ফাইন্যান্স সালাউদ্দিন মাহমুদ, হেড অব সেলস (এডমিন) মেজবাহ উদ্দীন, হেড অব এইচ আর এন্ড এডমিন খালিদ আহমেদ সিদ্দিকী, ময়মনসিংহের সেলস ম্যানেজার মানব কুমার সাহাসহ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন বৃহত্তর ময়মনসিংহের নিপ্পন পেইন্টের ডিলার, রিটেইলার, বিক্রয় প্রতিনিধিসহ নিপ্পন পেইন্টের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com