মোহনপুরে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।
আবুল হাশেম
রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর মোহনপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা ফাতেমাতুজ-জোহ্ রা সভাপতিত্বে এ সভাটি অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মোঃ আব্দুস সালাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেল, সানজিদা রহমান রিক্তা, সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ, সহকারি কমিশনার ভূমি প্রিয়াংকা দাস,থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম বাদশাহ্, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রহিমা খাতুন, যুব কর্মকর্তা রোকনুজ্জামান তালুকদার, মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা শাহীন, উপজেলা যুবলীগের সভাপতি ইকবাল হোসেন, মোহনপুর মডেল প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাংবাদিক ও মানবাধিকারকর্মী মোঃ শাহিন সাগর, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাদিকুল ইসলাম স্বপন, এফডিআর ফয়সাল প্রমুখ।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com