উজিরপুর সড়ক দুঘটনায় পুলিশ কনস্টেবলের পা বিচ্ছিন্ন
বিএম রবিউল উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের উজিরপুরে ঢাকা বরিশাল মহাসড়কে মেজর জলিল সেতুর মাঝখানে গৌরনদী মডেল থানায় কর্মরত কনস্টেবল মো. রমজান আলি বরিশাল রেশন আনার জন্য নিজ মটরসাইকেল নিয়া সকাল ১০ টার সময় সেতুর মাঝখানে এসে পৌছলে ঢাকাগামী সুগন্ধা পরিবহন (ঢাকা মেট্রো ব- ১৪-৩২১৩) অন্য একটি গাড়ি ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেল আরোহী রমজানকে চাঁপা দিয়ে পালিয়ে যায়। এতে রমজানের ডান পায়ের গোড়ালি প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় লোকজন চিকিৎসার জন্য উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া যায়। গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো.আমিনুল ইসলাম জানান,সুগন্ধা গাড়িটি আটক করে ও মোটর সাইকেলটি উদ্ধার করে নিয়ে যায় ।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com