প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৭, ২০২৬, ৬:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৫, ২০২২, ৭:০৭ পি.এম
কালাইয়ে জাতীয় সমবায় দিবস পালিত
![]()
-
কালাইয়ে জাতীয় সমবায় দিবস পালিত
নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধিঃ-
জয়পুরহাটের কালাইয়ে পালিত হয়েছে ৫১তম জাতীয় সমবায় দিবস। শনিবার (৪ নভেম্বর) সকাল বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরিষদ চত্বরে এসে শেষ হয়।
এরপর জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জান্নাত আরা তিথি।
এসময় বক্তব্য রাখেন রাখেন,কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবানা আক্তার, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য রত্না রশীদ, উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান,বীর মুক্তিযোদ্ধা মনীশ চন্দ্র চৌধুরী, অফিস সহকারী হারুনুর রশীদ, সফল সমবায়ী নাসিমা বিবিসহ আরো অনেকেই।
প্রধান
উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস
উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com
Copyright © 2026 আউচ সংবাদ প্রতিদিন. All rights reserved.